Logo
Logo
×

নগরের বাইরে

বক্তাবলীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২০, ০৭:৩৭ পিএম

বক্তাবলীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
Swapno

সদর উপজেলার বক্তাবলীর কানাই নগরে বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী ও মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ডিসেম্বর) বিকালে কানাইনগর ছোবহানীয়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।

 

বঙ্গবন্ধু গোন্ডকাপ টুর্নামেন্ট উদযাপন কমিটির আহ্বায়ক আওয়ামীলীগ নেতা ছলিমউল্লাহ ও সদস্য সচিব মোঃ আক্তার হোসেনের সার্বিক তত্ত্বাবধায়নে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফাজ উদ্দিন ভূইয়া, ফতুল্লা থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বক্তাবলী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম, বীর মুক্তিযুদ্ধা নুরুল ইসলাম, খালেক মাস্টার ডায়াবেটিস সেন্টারের প্রতিষ্ঠাতা ডাঃ শফিউদ্দিন আহমেদ মিন্টু প্রমুখ। 

 

এদিকে খেলাটি উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবক ও আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম ও বক্তাবলী ইউনিয়ন যুবলীগ নেতা তুহিন চৌধুরী। খেলায় দুটি দল অংশগ্রহণ করে গোলাপ দল ও রজনীগন্ধা দল  ১/০ গোলে বিজয়ী হয় রজনীগন্ধা দল। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দরা। 

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নুরুল ইসলাম মাদবর, প্রকৌশলী আবু সাইদ রিংকি, মোঃ রিয়াদ, ববি বাদল, রাশেদুল ইসলাম সুমন, মোক্তার হোসেন, আব্দুর রহিম, মোঃ বাদশা মিয়া প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন