Logo
Logo
×

নগরের বাইরে

বক্তাবলীতে একতা ক্লা‌বের ৩১ বছর পু‌র্তিতে ফুটবল টুর্না‌মে‌ন্ট

Icon

স্টাফ রিপোটার

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২০, ০৭:২৮ পিএম

বক্তাবলীতে একতা ক্লা‌বের ৩১ বছর পু‌র্তিতে ফুটবল টুর্না‌মে‌ন্ট
Swapno

মহান বিজয় দিবস ও ফতুল্লার বক্তাবলীর রামনগর একতা ক্লা‌বের ৩১ বছর পু‌র্তি উপল‌ক্ষে আন্ত: রামনগর ফুটবল টুর্না‌মে‌ন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান‌ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ডিসেম্বর) রাতে রামনগর স্থানীয় খেলার মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।

 

ক্লাবের প্রধান উপদেষ্টা মাশফীকুর রহমান শি‌শি‌রের সভাপ‌তি‌ত্বে অতিথি হিসাবে উপ‌স্থিত ছি‌লেন খা‌লেক ডায়া‌বে‌টিস সেন্টা‌রের প্র‌তিষ্ঠাতা ডাঃ এ‌কে শ‌ফিউ‌দ্দীন আহ‌ম্মেদ মিন্টু, ফতুল্লা থানা যুবলী‌গের যুগ্ম-সম্পাদক আ‌নোয়ার হো‌সেন, বক্তাবলী ইউ‌নিয়ন যুবলী‌গের সাধারণ সম্পাদক আব্দুল আলীম, পূর্ব চর গড়কুল স্কু‌লের সভাপ‌তি না‌জির হো‌সেন, বক্তাবলী ইউ‌নিয়ন প‌রিষ‌দের ৬নং ওয়ার্ড সদস্য রা‌ছেল চৌধুরী, স্থানীয় শিল্পপ‌তি জু‌য়েল শেখ, সিংগাপুর শাখা আওয়ামীলী‌গের সভাপ‌তি সালাউদ্দীন রানা, কানাইনগর সরকারী প্রাথ‌মিক বিদ্যাল‌য়ের সভাপ‌তি খো‌র্শেদ মাস্টার, ধ‌লেশ্বরী তী‌রের সভাপ‌তি ও নারায়ণগঞ্জ জেলা সৈ‌নিক লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক নুরুজ্জামান জিকু, প্রেস বাংলা ২৪ এর কম এর সম্পাদক ও ধ‌লেশ্বরী তী‌রের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান, সা‌বেক ছাত্র‌নেতা ই‌ঞ্চঃ মোঃ আবু সাঈদ রিংকু, বি‌শিষ্ট ব্যবসায়ী তু‌হিন চৌধুরী, সাংবা‌দিক ইকবাল হো‌সেন, জেলা তাতী লী‌গের সদস্য ম‌নির হো‌সেন , একতা ক্লা‌বের সভাপ‌তি সুমন পার‌ভেজ, জামাল হো‌সেন মাদবর, মোতা‌লিব মাতবর, ইউসুফ মাদবর, আতাউল্লা মাদবর, হারুন অর রশীদ প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন একতা ক্লা‌বের সাংগঠ‌নিক সম্টাদক মোঃ রতস, হা‌নিফা, ইমান হো‌সেন, নবী উল্লাহ, শা‌হিন আলম, নাজমুল হো‌সেন, সো‌হেল, ইয়ার হো‌সেন, ইয়া‌মিন, তানভীর হো‌সেন সেতু, লিখন, সুজন, রুহুল আ‌মিন, মাসুম, ফজল, ম‌নির হো‌সেন, ইমরান হো‌সেন, অনুষ্ঠান‌টি সন্ঝালনা ক‌রেন একতা ক্লা‌বের সাধারণ সম্পাদক খো‌র্শেদ আলম।

 

এদিকে ফাইনাল খেলায় একতা ক্লাব ইয়াং স্টার‌কে ২-১ গো‌লের ব্যবধানে পরা‌জিত ক‌রে একতা ক্লাব জুনিয়র একাদশ। আর চ্যা‌ম্পিয়ান একতা ক্লাব একাদশ‌কে দল‌কে নগদ ২৫০০০ টাকা ও ট্র‌ফি প্রদান করা হয়। আর রার্নাস আপ একতা ক্লাব ইয়াং স্টার‌কে নগদ ১৫০০০ টাকা ও ট্র‌ফি প্রদান করা হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন