Logo
Logo
×

নগরের বাইরে

বঙ্গবন্ধুর ভাস্কর্যে খোকা ও ডালিয়ার শ্রদ্ধা নিবেদন

Icon

সোনারগাঁ প্রতিনিধি 

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২০, ০৭:০৬ পিএম

বঙ্গবন্ধুর ভাস্কর্যে খোকা ও ডালিয়ার শ্রদ্ধা নিবেদন
Swapno

৪৯তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গত ১৬ ডিসেম্বর বুধবার সকালে সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের অভ্যন্তরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুস্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেছেন স্থানীয় সাংসদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা। পরে তিনি বিজয় র‌্যালী নিয়ে পৌরসভার শহীদ মজনু পার্কে অবস্থিত বিজয় স্তম্ভে পুস্পার্ঘ্য অর্পণ করেন। 


এসময় উপস্থিত ছিলেন- সাংসদ লিয়াকত হোসেন খোকার সহধর্মীনি ও আসন্ন পৌরসভা নির্বাচনে পৌর নাগরিক কমিটির মনোনীত মেয়র প্রার্থী ডালিয়া লিয়াকত, সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও শম্ভুপুরা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আবু নাইম ইকবাল, সনমান্দী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হাজী আবুল হোসেন, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আশরাফুল ভূঁইয়া মাকসুদ, পৌরসভার কাউন্সিলর জাহেদা আক্তার মনি, দুলাল মিয়া, মোঃ শাহজালাল, ফারুক আহমেদ তপন, নুরুন্নাহার রিতা, পারভীন আক্তার, পৌরসভা জাতীয় পার্টির সভাপতি এম এ জামান, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শফি, সাদিপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবুল হাশেম, সাংবাদিক হাবিবুর রহমান, জাতীয় পার্টি নেতা হারুনুর রশিদ মেম্বার, ফিরোজ আহমেদ মেম্বার, রফিকুল ইসলাম মেম্বার, মোমেন মেম্বার, গরীব নেওয়াজ, মোহাম্মদ শহীদ, নারায়ণগঞ্জ জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়, সদস্য ফজলুল হক মাষ্টার, অহিদুল ইসলাম অহিদ, জাতীয় মহিলা পার্টির নেত্রী নিলুফা আক্তার ময়না, রুনা আক্তার প্রমুখ।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন