সোনারগাঁয়ে ইসলামী আন্দোলনের বিজয় র্যালী ও দোয়া
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২০, ০৭:০৪ পিএম
ইসলামী আন্দোলন বাংলাদেশের সোনারগাঁ থানা ও পৌরসভা শাখার উদ্যোগে গত ১৬ ডিসেম্বর বুধবার মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিজয় র্যালী, আলোচনা সভা ও শহীদ মুক্তিযোদ্ধাদের রূহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়েছে।
সকাল ৯টায় উপজেলার উদ্ধবগঞ্জে শহীদুল্লাহ প্লাজার সামনে আলোচনা সভা শেষে নেতাকর্মীরা বিজয় র্যালী নিয়ে মোগরাপাড়া চৌরাস্তায় যায়। পরে ওখানে তারা শহীদ মুক্তিযোদ্ধাদের রূহের মাগফিরাত কামনায় দোয়া করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের সোনারগাঁ থানার সভাপতি হাজী নুরুল আমিন খাঁনের সভাপতিত্বে ও সেক্রেটারী ফারুক আহম্মেদ মুন্সীর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সভাপতি আলহাজ মাওলানা আনোয়ার হোসেন জিহাদী।
এছাড়া প্রধান মেহমান হিসেবে বক্তব্য দেন দলের সোনারগাঁ থানার উপদেষ্টা আলহাজ মাওলানা সানাউল্লাহ নূরী এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারী মাওলানা শাহ আলম কাঁচপুরী।
অন্যদের মধ্যে বক্তব্য দেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের সোনারগাঁ পৌরসভার সভাপতি আব্দুর রউফ, আসন্ন পৌরসভা নির্বাচনে হাতপাখার মেয়র প্রার্থী মাওলানা আবু জাহের, আসন্ন বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাতপাখার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ ইয়াছিন, পিরোজপুর ইউনিয়নে হাতপাখার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাজী এনায়েত উল্লাহ মোল্লা, জামপুর ইউনিয়নে হাতপাখার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ শহিদুল ইসলাম, বারদী ইউনিয়নে হাতপাখার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জাহারুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের সোনারগাঁ থানার জয়েন্ট সেক্রেটারী আব্দুল ওয়াদুদ, ইসলামী যুব আন্দোলনের সোনারগাঁ থানার সভাপতি হাফেজ মোঃ সাইফুল ইসলাম, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সোনারগাঁ থানার সভাপতি মোঃ আবু রায়হান সহ আরও অনেকে। এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর সহযোগি অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


