Logo
Logo
×

নগরের বাইরে

মদনপুর ইউনিয়ন শ্রমিকলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২০, ০৭:০১ পিএম

মদনপুর ইউনিয়ন শ্রমিকলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত
Swapno

বন্দরে মদনপুর ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত  ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার মদনপুর বাসষ্ট্যান্ড সংলগ্ন এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

 

শ্রমিকলীগের ত্রিবার্ষিকী সম্মলনে  প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধাণ। 

 

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ কামাল হোসেন।  সম্মেলনের উদ্বোধন করেন, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রফিয়ান আহমেদ। 

 

বন্দর উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে ত্রি-বার্ষিকী সম্মেলনে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন আহমেদ বাবুল, সহ-সভাপতি মোঃ শহিদুল¬াহ, মহানগর শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন আনু, বন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা,  জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক সবুজ সিকদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ রউফ ও উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি আহাম্মদ আলী। সম্মেলনে, আগামী মেয়াদে মদনপুর ইউনিয়ন শ্রমিকলীগে শেখ রুহুল আমিনকে সভাপতি, আল-মামুনকে সাধারণ সম্পাদক, হাজী নুরুল আমিন ভূইয়া ফারুককে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়। এবং আগামী ১৫ি দনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন