পারিজাত ডেভেলপমেন্ট এন্ড ডিজাইন লি:’র উদ্যোগে আলোচনা সভা
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২০, ০৬:৪৭ পিএম
মহান বিজয় দিবস উপলক্ষ্যে সাইবোর্ডের পারিজাত ডেভেলপমেন্ট এন্ড ডিজাইন লিমিটেডের ব্যবসায়ীদের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (১৬ ডিসেম্বর) বিকেলে সাইনবোর্ডের পারিজাত ডেভেলপমেন্ট এন্ড ডিজাইন লিমিটেডের ভবনে আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু। পারিজাত ডেভেলপমেন্ট এন্ড ডিজাইন লিমিটেডের ব্যবসায়ী নেতা মহিউদ্দিন রনির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ।
প্রধান অতিথির বক্তব্যে শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হত না। আমরা স্বাধীন হতাম না। যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধীতা করেছিল তাদের উত্তরসূরীরা বঙ্গবন্ধুর ভাস্কার্যের বিরোধীতা করছে। বিশেষ অতিথির বক্তব্যে আজিজুর রহমান জানান, বঙ্গবন্ধুর আদর্শ লালন করে মানুষের কল্যানের জন্য রাজনীতি করছে ছাত্রলীগ।
যারা বঙ্গবন্ধুর আদর্শে ছাত্রলীগ করে তারা কখনো অন্যায় করতে পারে না। ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা রিয়াজ উদ্দিন কবিরের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারিজাত ডেভেলপমেন্ট এন্ড ডিজাইন লিমিটেডের ব্যবসায়ী একে আজাদ, আমির হোসেন মোল্লা, বিল্লাল হোসেন, নূরুল ইসলাম, শাহ আলম খান, নূর মোহাম্মদ পাটোয়ারী, আব্দুল মান্নান মুন্সিী প্রমূখ।


