Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে ৮০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সেবা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২০, ০৪:২৬ পিএম

বন্দরে ৮০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সেবা
Swapno

মহান বিজয় দিবস উপলক্ষে বন্দরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২৪নং ওয়ার্ডের কবিলামোড় এলাকায় ৮০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান।

 

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা ও মহানগর আওয়ামীলীগের উদ্যোগে ও জেলা স্বাচিপের সহযোগিতায় এই আয়োজন করা হয়।

 

মহানগর আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও জেলা স্বাচিপের সভাপতি ডা. আতিকুজ্জামান সোহেল, জেলা আওয়ামীলীগ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও জেলা স্বাচিপের সহসভাপতি ডা. নিজাম আহমেদ ও জেলা স্বাচিপের সাধারণ সম্পাদক ডা. অলক কুমারের নেতৃত্বে ৭ জনের একটি চিকিৎসক দল এই চিকিৎসা সেবায় অংশগ্রহণ করেন।

 

এসময় উপস্থিত ছিলেন নাসিক এর স্থানীয় নারী কাউন্সিলর শাওন অংকন, মহানগর আওয়ামীলীগ নেতা জামান, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রানু খন্দকার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নূর হোসেন, বন্দর থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ূণ কবির এলিন প্রমুখ।

 

এ সময় আবু সুফিয়ান বলেন, গরীব মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান একটি মহৎ কাজ। এই করোনা সংকটকালীণ সময় অর্থ সংকটের কারণে অনেক মানুষের জন্য ডাক্তার দেখানো খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল। 

 

মহান বিজয় দিবস উপলক্ষে আজকে সাধারণ জনগণ বিভিন্ন ডাক্তারের উপস্থিতিতে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন। প্রয়োজনীয় ঔষধও বিনামূল্যে পেয়েছেন। এমন মহৎ উদ্যোগের কাজ সকলের করা উচিত।

 

দেশের মানুষকে সু-চিকিৎসা দেয়ার লক্ষ্য ছিল বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসা সেবাকে দেশব্যাপী উন্নত করেছেন।

 

আগে ডাক্তারদের কাছে গিয়ে রোগীরা সেবা নিত। এখন আওয়ামীলীগের ভালবাসায় ডাক্তারগণ মানুষের দুয়ারে দুয়ারে এসে চিকিৎসা দিচ্ছেন।

 

আগের দিন ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে বন্দরের দড়ি সোনাকান্দা যুব সমাজের উদ্যোগে সোনাকান্দা হেভেন কমিউনিটি সেন্টারে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ফ্রি মেডিক্যাল ক্যাম্প’র উদ্বোধন করেন প্রধান অতিথি আবু সুফিয়ান।

 

নাসিক ২০নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম নবী মুরাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. নিজাম আহমেদ, মহানগর আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আতিকুজ্জামান সোহেল, নাসিক ১৯, ২০, ২১ নং ওয়ার্ড এর সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলি নওশাদ, থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ূণ কবির এলিন প্রমুখ। ক্যাম্প পরিচালনা করেন মো. নুহুউল্লাহ এবং সহযোগিতা করেন পলি ডায়াগনিষ্টক সেন্টার।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন