Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে বিএনপি নেতার ভাইয়ের জানাযায় সম্পন্ন

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২০, ০৩:৫৩ পিএম

আড়াইহাজারে বিএনপি নেতার ভাইয়ের জানাযায় সম্পন্ন
Swapno

আড়াইহাজারের নাগড়াপাড়া এলাকায় স্থানীয় বিএনপির নেতা মনিরের ছোট ভাই জসিম উদ্দিনের জানাযার নামাজ সম্পন্ন করা হয়েছে। বৃহম্পতিবার (১৭ ডিসেম্বর) জানাযা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

 

জানাযায় উপস্থিত ছিলেন-আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী, বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন অনু, আড়াইহাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত মা ও শিশু হাসপাতালের চেয়ারম্যান রুহুল আমিন মোল্লা, জেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোল্লা প্রমুখ।

 

নাগড়াপাড়া ফৈটাদী ৯০ নং সরকারি প্রথামিক বিদ্যালয়ের মাঠে সকাল ১০টার দিকে জানাযা সম্পন্ন করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার জনিত সমস্যায় ভুগছিলেন। তিনি নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্থানীয় মসজিদের ইমাম জানাযার নামাজ পড়ান।

 

তার মৃত্যুতে বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শোক জানানো হয়েছে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন