সিদ্ধিরগঞ্জে কতিপয় ছিনতাইকারী ধস্যুতা সংঘটনের প্রস্তুতি গ্রহনকালে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নয়ন (২০), হযরত আরী (২১) নামে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছে ১টি সুইচগিয়ার চাকু উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতদের আইনী প্রক্রিয়া শেষে বুধবার (১৬ ডিসেম্বর) আদালতে পাঠায় পুলিশ। এর আগে বাঙ্গালীর কষ্টার্জিত বিজয়ের দিনে সিদ্ধিরগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত মানুষকে যাতে বিপদের সম্মূখীন না হতে হয় সে বষয়টি নিশ্চত করতে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মশিউর রহমান পিপিএম-বার সঙ্গীয় অফিসার ফোর্সদের নিয়ে ১৫ ডিসেম্বর (মঙ্গলবার) দিবাগত রাতভর এ আভিযান পরিচালনা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মশিউর রহমান পিপিএম-বার এর সত্যতা নিশ্চিত করেছেন।


