Logo
Logo
×

নগরের বাইরে

মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলেন কাউন্সিলর বাদল 

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২০, ০৮:২৬ পিএম

মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলেন কাউন্সিলর বাদল 
Swapno

সিদ্ধিরগঞ্জে মহান বিজয় দিবস উপলেক্ষে জাতির সর্বশ্রেষ্ট সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল।

 

বুধবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের দিন সকালে মুক্তিনগর বটতলা এলাকায় বঙ্গবন্ধু চত্ত্বরে আয়োজিক এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সংবর্ধনা দেয়া হয়। 


সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া, আওয়ামী লীগ নেতা শাহজাহান সাজু প্রমুখ।


প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মুজিবুর রহমান ভাষ্কর্য ভাঙ্গার প্রতিবাদ জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধারা জীবন বাজি রেখে এদেশ স্বাধীন করেছেন। আর এ দেশেই এসব দেশবিরোধী কর্মকান্ড চলতে দেয়া যাবেনা। শক্ত হাতে এদের প্রতিরোধ করা হবে। আর আমাদের সাথে রয়েছেন আমাদের মুক্তিযোদ্ধারা। 


সভাপতি বক্তব্যে ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহ্জালাল বাদল বলেন, আওয়ামীলীগ সরকারের এত উন্নয়ন করার পরও বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম সহ অন্য বিএনপি নেতাদের মুখে বিভিন্ন রকম সমোলোচনা শুনা যায়। 


বাংলাদেশে যাতে উন্নয়ন না হয় সে জন্য তারা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের চরম শিখড়ে পৌছেঁ যাচ্ছে।


আওয়ামী লীগ নেতা শাহজাহান সাজু বলেন, আজ বিজয়ের অনুষ্ঠানে আমার বাবা বীর মুক্তিযোদ্ধা মৃত আবু সাঈদকেও সংবর্ধনা দিয়েছেন তিন নাম্বার ওয়ার্ড কাউন্সিলর আমাদের এলাকার নয়নমনি শাহজালাল বাদল। তার এই স্মৃতি আজীবন শ্রদ্ধাভরে স্মরন থাকবে। 


তিনি বলেন,  আমর সোনার দেশ এখন একটি উন্নত, ক্ষুধা ও দারিদ্রমুক্ত এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়িয়েছে। বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্ন পুরনে কাজ করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

বিজয়ের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ৭১’র বীর ম্ুিক্তযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। তাদের রুহের মাগফেরাত কামনা করছি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন