Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সদস্য পদে নতুন ৪ জন

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২০, ০৭:৫২ পিএম

সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সদস্য পদে নতুন ৪ জন
Swapno

সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবে নতুন সদস্য পদ পেয়েছেন জাগো নিউজের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি এস কে শাওন, দৈনিক বাংলা সময়ের নারায়ণগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ ইমন, দৈনিক বাংলাদেশ কন্ঠের নারায়ণগঞ্জ প্রতিনিধি রাশেদুল ইসলাম রাজু, সময়ের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মেহেদী হাসান সৈকত।

 

বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে কার্যকরী পরিষদের এক জরুরী সভায় তাদেরকে সদস্য পদ দেওয়া হয়।

 

শাওন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের ছাত্র, ইমন সরকারি তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র, সৈকত একই কলেজের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের এবং রাশেদুল ইসলাম নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে তৃতীয় বর্ষের ছাত্র।

 

ক্লাবের সভাপতি হোসেন চিশতী শিপলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি শাহাদাত হোসেন স্বপন, সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইন, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান নূর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম এ শাহীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরান হোসেন এবং কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আহমেদুল কবীর চৌধুরী।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন