Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে শহীদদের স্মরণে বঙ্গবন্ধু সৈনিক লীগের দোয়া

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২০, ০৭:৩৮ পিএম

রূপগঞ্জে শহীদদের স্মরণে বঙ্গবন্ধু সৈনিক লীগের দোয়া
Swapno

মহান বিজয় দিবস উপলক্ষ্যে জেলা আইনজীবী সমিতির সাবেক আইন ও মানবাধিকার সম্পাদক (এপিপি), জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সহসভাপতি ও রূপগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি এডভোকেট মো. স্বপন ভূঁইয়ার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

 

বুধবার (১৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার গোলাকান্দাইল এলাকায় স্বপন ভূঁইয়ার নিজস্ব কার্যালয়ে এ আয়োজন করা হয়। এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য পাট ও বস্ত্রমন্ত্রী গাজী গোলাম দস্তগীর গাজী’র সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয় ।

 

এ সময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা যুব স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জিএস আরিফুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক শাকিব হাসান, রূপগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সহসভাপতি সিমান্ত, রিতেশ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল, সাবেক যুগ্ম সম্পাদক রুবেল, সহ সাংগঠনিক সম্পাদক রনি, প্রচার সম্পাদক আরিফ, ক্রীড়া সম্পাদক খোকন, শ্রম বিষয়ক সম্পাদক বাবুল, চন পাড়া শেখ রাসেল নগর ইউনিয়নের সভাপতি আবু সাঈদ, কাঞ্চন পৌরসভার সহসভাপতি মেহেদী হাসান, তারাবো পৌরসভা সহসভাপতি জাহাঙ্গীর আলম, মুড়াপাড়া ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন টুক্কা, গোলাকান্দাইল ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক ভক্ত দাস প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন