ফতুল্লা’র শিক্ষা প্রতিষ্ঠানে মহান বিজয় দিবস পালন
ফতুল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২০, ০৭:৩১ পিএম
মহান বিজয় দিবস উপলক্ষ্যে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা লক্ষ্যে আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদন করেছে ফতুল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
বুধবার (১৬ ডিসেম্বর) সকালে পাগলা উচ্চ বিদ্যালয় ও হাজী মিছির আলী বিশ্ববিদ্যালয় কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই আয়োজন করা হয়।
বিজয় দিবসের সকালে পাগলা উচ্চ বিদ্যালয় শিক্ষক মিলনায়তন হলে ম্যানেজিং কমিটির উদ্যোগে প্রধান শিক্ষক ব্রোজেন্দ্রনাথ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য মো. রেজাউল করিম, সহকারী প্রধান শিক্ষক মো. আক্তারুজ্জামান, শিক্ষক প্রতিনিধি আক্তার হোসেন, সিনিয়র সহকারী শিক্ষক মো. আরিফুর রহমান প্রমুখ।
সকাল ১১টায় হাজী মিছির আলী বিশ্ববিদ্যালয় কলেজের মিলনায়তনে অধ্যক্ষ প্রশান্ত কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিত্থি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টু, বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা পরিষদের সদস্য মো. মোস্তফা হোসেন চৌধুরী, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ফজলুল হক সরদার, আলহাজ্ব সেলিম সরদার, পরিচালনা পর্ষদের সদস্য হাজী মো. শহ্যিদুল্লাহ প্রমুখ।
এছড়াও বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা ও শ্রদ্ধা নিবেদনের আয়োজন করে দেলপাড়া উচ্চ বিদ্যালয়, আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়, হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়, ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।


