Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে সূতা তৈরীর কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২০, ০৬:৫১ পিএম

বন্দরে সূতা তৈরীর কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
Swapno

বন্দরে তাজ এন্টারপ্রাইজ নামে একটি সুতা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৮টি সুতা তৈরির মেশিনসহ পুড়ে গেছে ওই কারখানার গোডাউনের মজুদ থাকা বিপুল পরিমাণ তুলা। 

 

বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় বন্দরের নাসিক ২৪ নং ওয়ার্ডের দেউলী চৌরাপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় কারখানার পাশে থাকা দুটি টিনের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

 

মালিক পক্ষের দাবি মেশিন ছাড়া শুধু মালামালের আনুমানিক মূল্য প্রায় দশ লক্ষ টাকা। তুলা উৎপাদনের যন্ত্রপাতিসহ ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকার মত হবে বলে তাদের দাবি। তবে ফায়ার কর্তৃপক্ষ এ বিষয়টি নিশ্চিত করতে পারেনি।

 

আগুন লাগার কারণ নিশ্চিত হতে না পারলেও মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। কারখানাটির মালিক গোলাম হায়দার নামে এক ব্যবসায়ী।

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বন্দরের ২টি ইউনিট এবং সোনারগাঁ ও আদমজী ইপিজেড এর একটি করে ইউনিটসহ মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনার কাজ করে প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

 

কারখানা কর্তৃপক্ষের পক্ষে হাজী নিজামউদ্দিন জানান, তাজ এন্টারপ্রাইজের মালিক গোলাম হায়দার। বিজয় দিবস উপলক্ষে কারখানাটি বন্ধ ছিল। বুধবার সকাল ৯ টার দিকে ৩ জন শ্রমিক মেশিন পরিস্কার করতে আসে। সে সময় মেশিন পরিস্কারের পর চালু দেয়ার সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় বলে তিনি দাবি করেন।

 

মুহুর্তে আগুনের লেলিহান শিখা পুড়ো কারখানায় ছড়িয়ে পড়লে আগুনে ৮ টি সুতা তৈরির মেশিনসহ গোডাউনে থাকা স্টক তুলা পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকার কম নয় বলে তিনি জানান।

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আবদুল্লাহ জানান, কারখানাটিতে গার্মেন্টসের ঝুট থেকে তুলা ও সূতা তৈরি করা হয়। বিজয় দিবসের দিনেও কারখানাটি চালু ছিল। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। তাৎক্ষণিকভাবে অগ্নিকান্ডের মূল কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তিনি জানাতের পারেননি। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন