আওয়ামীলীগ সাধারণ মানুষের রাজনীতি করে : সুফিয়ান
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২০, ০৫:৪০ পিএম
নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান বলেছেন, মহান বিজয় দিবস উপলক্ষে সোনাকান্দা যুব সমাজের উদ্যোগে বিনামূল্যে রোগী চিকিৎসা দেয়া একটি মহৎ উদ্যোগ।
এই মহৎ অনুষ্ঠানে জেলা মহানগর আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক দুই ডাক্তার স্থানীয় ডাক্তারের পাশাপাশি চিকিৎসা সেবা দিচ্ছেন, তা দেখে খুব ভালো লাগছে।
আমরা অনেক অনুষ্ঠান করে থাকি কিন্তু আজকের এই ব্যতিক্রম অনুষ্ঠানের মাধ্যমে মহান বিজয় দিবস উপলক্ষে সাধারণ মানুষের পাশে দাড়াতে পেরেছি। বাংলাদেশ আওয়ামীলীগ সাধারণ মানুষের রাজনীতি করে। এবং শেখ হাসিনার দীক্ষা ও শিক্ষা নিয়ে বঙ্গবন্ধুর দীর্ঘ শিক্ষা নিয়ে আজকের বিজয় দিবস কে উৎসর্গ করছি।
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২০ উপলক্ষে দড়ি সোনাকান্দা যুব সমাজের উদ্যোগে ফ্রি ক্যাম্প উদ্বোধন প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বন্দর উপজেলার সোনাকান্দা হেভেন কমিউনিটি সেন্টারে পলি ডায়াগনিষ্টক সেন্টারের সহযোগীতায় সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ ফ্রি ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ফ্রি ক্যাম্প অনুষ্ঠানে নাসিক ২০নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম নবী মুরাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ নিজাম আহমেদ, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আতিকুর জামান সােহেল, নাসিক ১৯,২০,২১ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলি নওশাদ, বন্দর থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ূণ কবির এলিন, ক্যাম্প পরিচালনায় মােঃ নুহুউল্লাহ প্রমুখ।
।


