Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে গৃহবধূকে যুবদল নেতার ধর্ষণের চেষ্টা

Icon

আড়াইহাজার প্রতিনিধি 

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২০, ০৫:০৩ পিএম

আড়াইহাজারে গৃহবধূকে যুবদল নেতার ধর্ষণের চেষ্টা
Swapno

আড়াইহাজারে পোল্টি ফিডের পাওনা টাকা চাইতে গিয়ে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আজাহারুল ওরফে লাভলু (৪৫) নামে যুবদলের এক নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

 

তিনি থানা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক ও স্থানীয় ব্রাহ্মন্দী ইউনিয়নের মারুয়াদি পশ্চিমপাড়া এলাকার আব্দুল লতিফের ছেলে বলে জানা গেছে। বুধবার সকালে পুলিশ সূত্রে মামলার তথ্য নিশ্চিত হওয়া যায়। মঙ্গলবার রাতে নির্যাতিতা নারী বাদি হয়ে মামলা করেন। 

 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, চলতি মাসের ১০ ডিসেম্বর সকাল ১০টার দিকে মারুয়াদি পশ্চিমপাড়া মোড় নিজ বসতবাড়িতে গিয়ে মামলায় অভিযুক্ত ব্যক্তি নির্যাতিতার স্বামীকে খোঁজ করেন। তাকে না পেয়ে তার সন্তানদের খোঁজেন। তারা বাড়িতে নাই বলে তিনি ঘরে চলে যায়। 

 

মামলায় উল্লেখ্য করা হয়েছে, তার অগোচরে ঘরে ঢুকে ড্রাইনিং রুমে গিয়ে তার পেছন দিক থেকে তাকে ঝাপটে ধরেন। হাত ধরে টানাটানি করতে থাকেন। এক পর্যায়ে তাকে ধষর্ণের চেষ্টা চালায়। এ সময় তার চিৎকার শোনে প্রতিবেশী এক নারী সহ আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়। 

 

এদিকে অভিযুক্তের মা দেলোয়ারা বেগম বলেন, মারুয়াদি এলাকার আমার ছেলের মালিকানাধীন ‘লুবাব পোল্ট্রি অ্যান্ড মেডিসিন’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। কথিত ওই নারীর স্বামীর কাছ থেকে পোল্ট্রি ফিড বাবদ বাকী ১ লাখ পঞ্চাশ হাজার টাকা পাওনা রয়েছে।

 

উক্ত টাকা চাইতে গেলে বাগবিতন্ডার ঘটনা ঘটে। এলাকার কিছু ব্যক্তির ইন্ধনে আমার ছেলের বিরুদ্ধে পাওনা টাকা চাওয়ার তিনদিন পর ধষর্ণের চেষ্টা করা হয়েছে বলে এলাকায় প্রচার চালানো হয়। তিনি আরও বলেন, আমার ছেলে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তাকে হয়রানি করতেই দেনাদার তার স্ত্রীকে বাদি করে মিথ্যা এ মামলা করানো হয়েছে। 

 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন