Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে রহস্যজনকভাবে হাউজিংয়ে শ্রমিকের মৃত্যু

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২০, ০৮:০০ পিএম

সিদ্ধিরগঞ্জে রহস্যজনকভাবে হাউজিংয়ে শ্রমিকের মৃত্যু
Swapno

সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনে রহস্যজনকভাবে আলাউদ্দিন (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জের নাসিক ৪ নং ওয়ার্ড এর হাউজিংয়ে এ ঘটনাটি ঘটে। আলাউদ্দিন দীর্ঘদিন যাবৎ হাউজিং এলাকার বাসিন্দা মোস্তফা কন্ট্রক্টার এর অধীনে কাজ করছিল।

 

আহত অবস্থায় আলাউদ্দিনকে ঢাকা মেডিকেল হাসপাতাল ভর্তি করা হলে চিকিৎসারত অবস্থায় আলাউদ্দিন মৃত্যুবরণ করে।

 

নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি জানায়, এটা কোন পরিকল্পিত হত্যা কিনা তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা প্রয়োজন। সেই সাথে বাড়ীর মালিক জহিরুল এবং কন্ট্রক্টার মোস্তফাকে জিজ্ঞাসাবাদ করা উচিৎ বলে তিনি দাবি জানান।

 

সোমবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করে সিদ্ধিরগঞ্জ থানার এসআই ফয়সাল বলেন, নিহত আলাউদ্দিন মোস্তফা কন্ট্রক্টারের অধীনে কাজ করত। হাউজিং এলাকার জহিরুল ইসলামের ৬ তলা নিমার্ণাধীন ভবনে এ ঘটনা ঘটে।

 

বাড়ীর মালিক এবং কন্ট্রক্টারের কথাবার্তা রহস্যজনক বলে তিনি জানান। তারা ঘটনার বিষয়ে থানাকে অবগত করেন নাই। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি জানান।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন