Logo
Logo
×

নগরের বাইরে

আড়ােইহাজারে র‌্যাবের উপর চড়াও, ফাঁকা গুলি : গ্রেপ্তার ৩

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২০, ০৭:৫৪ পিএম

আড়ােইহাজারে র‌্যাবের উপর চড়াও, ফাঁকা গুলি : গ্রেপ্তার ৩
Swapno

আড়াইহাজারে সন্ত্রাসী গ্রেফতার করতে গেলে র‌্যাব-১১’র সদস্যদের উপর চড়াও হয়ে হামলার ঘটনা ঘটেছে। এ ছাড়াও গ্রেফতার এড়ানোর উদ্দেশ্যে প্রতিবন্ধকতা করে উদ্ভব পরিস্থিতি সৃষ্টি করা হয়। 


এ সময় র‌্যাব সরকারী সম্পত্তি ও জানমালের আত্মক্ষার্থে সর্টগানের ৩ রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবং ১টি ধারালো চাপাতি, ২টি লোহার পাইপসহ মো. ফারুক হোসেন (২৮), মো. আরিফ (২৪), মো. মামুন (৩২) নামে ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) নারায়ানগঞ্জ জেলার আড়াইহাজার থানার বাড়ৈপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। গ্রেফতারকৃতদের বাড়ি ওই এলাকায়। 

 

এ বিষয়ে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার (সিপিএসসি আদমজীনগর) মো. জসিম উদ্দীন জানান, গ্রেফতারকৃত মো. ফারুক হোসেন একজন পেশাদার ডাকাত, চিহ্নিত সন্ত্রাসী এবং তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী।

 

তার বিরুদ্ধে ডিএমপি, ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় ৬টি মামলা রয়েছে এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় ৪টি ওয়ারেন্ট মূলতবী রয়েছে। 

গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল আড়াইহাজার থানাধীন বাড়ৈপাড়া এলাকায় তাকে গ্রেফতার করতে যায়। 

 

এ সময় র‌্যাব নিজেদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিলে তার দুই ভাই মো. আরিফ ও মো. মামুনসহ র‌্যাবের আভিযানিক দলের উপর চড়াও হয় এবং তার দুই ভাই আইনানুগ গ্রেফতার এড়ানোর উদ্দেশ্যে প্রতিবন্ধকতা করে উদ্ভব পরিস্থিতি সৃষ্টি করে।

 

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন