নাসিক ২নং ওয়ার্ডের টিকা কেন্দ্রে সুরক্ষা সামগ্রী বিতরণ
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২০, ০৭:৩২ পিএম
সিদ্ধিরগঞ্জে টিকা কেন্দ্রে আগত শিশু ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষায় হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার, মাস্ক পরিধান, নতুন বছরের দিনপঞ্জিকা ও শিশুদের চকলেট বিতরণ করেছেন নাসিক ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আবু বকর সিদ্দিক।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল ৯’টা থেকে নাসিক ২নং ওয়ার্ডের টিকা কেন্দ্রে হাম রুবেলা টিকা নিতে আসা শিশু ও অভিভাবকদের উদ্দেশ্যে এই উদ্যোগ নেনে তিনি। যা আগামী ২৪ জানুয়ারী পর্যন্ত চলবে।
এই কার্যক্রমের সার্বিক সহযোগিতায় আছেন ফজলু, হাকীম, ফিরোজশাহী, রহমতউল্ল্যাহ, হৃদয়, আল আমিন, নাজমুল, মামুন, মামুন-২, মিশাল, রাসেল, ফরহাদ, হৃদয়-২, ফাহাদ ও রবিউল।
এসময় ওয়ার্ড শান্তি সংগঠনের সভাপতি আবু বকর সিদ্দিকী বলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. ইয়াছিন মিয়ার নেতৃত্বে সাধারণ মানুষকে করোনামুক্ত রাখতে এবং এর সংক্রমণ ঠেকাতে যুবসমাজের সহযোগিতায় আমি এই উদ্যোগ নিয়েছি। আমরা এই কার্যক্রম ২৪ জানুয়ারীর পর্যন্ত চলিয়ে যাব।


