Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে গৃহবধূর মৃত্যু

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২০, ০৭:১৬ পিএম

বন্দরে গৃহবধূর মৃত্যু
Swapno

বন্দরে স্বামীর সাথে অভিমান করে কীটনাশক পান করে নাসরিন আক্তার (২০) নামের এক গৃহবধূ। শশুর বাড়ির লোকজনের উদ্যোগে ঢাকা মেডিকেলে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরলে রাতে তার মৃত্যু হয়।

 

সোমবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত ১টায় উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের দক্ষিণ ঘারমোড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত নাসরিনের পিতা নজরুল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার দুপুরে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেন। অপমৃত্যু মামলা নং-৩৫ তাং- ১৫-১২-২০ইং।

 

সংবাদ পেয়ে মঙ্গলবার ভোরে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের র্মগে প্রেরণ করেছে বন্দর থানা পুলিশ।

 

নিহত নাসরিন সুদূর ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার পুরুরা এলাকার নজরুল ইসলামের মেয়ে। কয়েকবছর পূর্বে বন্দর ঘারমোড়া এলাকার মৃত ফজলুল হকের ছেলে আরাফাতের সাথে নাসরিনের পারিবারিকভাবে বিয়ে হয়।

 

বিয়ের পর তারা দক্ষিন ঘারমোড়া পাক্কা জুম্মা মসজিদ সংলগ্ন এলাকায় মাটি ভাড়া নিয়ে বসবাস করতো।

 

দাম্পত্য জীবনে অশান্তি'র জেরে স্বামীর সাথে অভিমান করে সোমবার দুপুরে নাসরিন তাদের কৃষিজমিতে ব্যবহৃত কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে। শশুর বাড়ি'র লোকজন তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

 

সেখান থেকে চিকিৎসা শেষে সুস্থ হলে বাড়িতে আনা হয় তাকে। ঐদিন দিবাগত রাত আড়াইটার দিকে ব্যাথায় হঠাৎ ছটফট করতে করতে মারা যায় নাসরিন।

 

এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ ফখরুদ্দীন ভূইয়া জানান, আত্মহত্যার কারণ জানতে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন