বন্দরের বধ্যভূমিতে উপজেলা প্রশাসনের শহীদদের স্মরণ
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২০, ০৬:৪৪ পিএম
মহান বিজয় দিবস উপলক্ষে বন্দরের বধ্য ভূমিতে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পন করেছে বন্দর উপজেলা প্রশাসন। এ সময় শহীদদের বিদেহী আত্মার শান্তিসহ দেশ ও জাতির মঙ্গল কমনায় দোয়া অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেল ৪টায় বন্দর সিরাজদ্দৌলা মাঠে অবস্থিত বধ্যভূমিতে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার, সহকারি (ভূমি) কমিশনার আসমা সুলতানা নাসরিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এম.এ রশীদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্ল্যাহ সানু, বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সোহাগ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।


