Logo
Logo
×

নগরের বাইরে

টাকার দাবিতে রোগির পেট কাটাবস্থায় বাড়ি পাঠালো ডাক্তার

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২০, ০৬:৩০ পিএম

টাকার দাবিতে রোগির পেট কাটাবস্থায় বাড়ি পাঠালো ডাক্তার
Swapno

রূপগঞ্জে রোগিকে জিম্মি করে অপারেশনের নামে স্বজনদের কাছে ২ লাখ টাকা দাবি করেছে বলে এক চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে।

 

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) কাঞ্চন উপজেলা’র আলহাজ্ব সূফী মোহাম্মদ দায়েম উদ্দিন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী বাবুলের স্বজনরা ওই হাসপাতালের চিকিৎসক ডা. মো. নূরুল মোমেন ভুঁইয়ার বিরুদ্ধে এ অভিযোগ করেন।

 

রূপগঞ্জ সদর এলাকার সোহেল মিয়া জানান, তার বাবা বাবুল মিয়া দীর্ঘদিন ধরে পেটের ব্যাথায় ভূগছিলেন। কিছুদিন আগে তার এ সমস্যা আরও ব্যাপক আকার ধারণ আলহাজ্ব সূফী মোহাম্মদ দায়েম উদ্দিন হাসপাতালের চিকিৎসক ডা. মো. নূরুল মোমেন ভুঁইয়ার স্মরণাপন্ন হন।

 

১ হাজার টাকা ভিজিটে চিকিৎসক মোমেন ভুঁইয়ার দেয়া প্রেসক্রিপশন অনুযায়ী কিছুদিন ঔষধ সেবন করেন বাবুল। অবস্থার কোন উন্নতি না হলে তাকে পুনরায় হাসপাতালে চিকিৎসকের পরামর্শে ১৪টি পরীক্ষা করানো হয়।

 

পরে চিকিৎসক মোমেন জানান, বাবুলের পেটের চর্বিতে একটি টিউমার দেখা দিয়েছে। অপারেশন করালেই সমস্যা সমাধান হবে। অপারেশন খরচ ২২ হাজার টাকা বলে চিকিৎসক জানান। শেষ পর্যন্ত ৭ হাজার টাকার বিনিময়ে অপারেশন করার শর্তে উপজেলার ভুলতার মেমোরী হাসপাতালে রোগীকে নেয়ার পরামর্শ দেন।

 

শর্ত অনুযায়ী চিকিৎসক মোমেন ভুঁইয়াকে সকল খরচসহ ১০ হাজার টাকা দেয়া হয়। হাসপাতালে ভর্তি না দেখিয়ে ৭ ডিসেম্বর রাত ৮ টায় অপারেশন থিয়েটারে নেয়া হয়।

 

কিছুক্ষণ পর চিকিৎসক মোমেন রোগীর স্বজনদের জানান, বাবুলের পেট কাটার পর দেখা গেছে টিউমারটি অনেক বড়। এই অপারেশনের জন্য ২ লাখ টাকা দিতে হবে। টাকা দিতে অপারগ হওয়ায় বাবুলের অস্ত্রপাচার না করে কাটা অংশ সেলাই করে অ্যাম্বুলেন্সযোগে বাড়ি পাঠিয়ে দেন।

 

এদিকে রোগী বাবুলকে পরিবারের লোকজন ঢাকার একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করলে সেখানে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

 

এ ব্যাপারে ডা. মো. নূরুল মোমেন ভুঁইয়া জানান, অস্ত্রপাচার করতে গেলে টিউমারটি বড় দেখা গেছে। এজন্য ওই অপারেশনের জন্য ২ লাখ টাকা চাওয়া হয়েছে।

 

রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএস নুরজাহান আরা খাতুন জানান, টিউমার অপারেশনের জন্য রোগীকে ভোগান্তির পর বিপুল পরিমাণ টাকা চাওয়া ঠিক হয়নি। এটা অন্যায়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন