হত্যা মামলার কারাদন্ড প্রাপ্ত আসামী মেহেদী হাসান পাপ্পু (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৪ ডিসেম্বর) ভোরে ফতুল্লা তল্লা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মেহেদী হাসান পাপ্পু ৬১ নং তল্লা এলাকার মাহবুব কাজীর ছেলে। তার বিরুদ্ধে ২০০১ সালে তল্লা ছোট মসজিদ এলাকায় গার্মেন্টস কর্মী রুবেল হত্যা, ২০০৪ সালে তল্লার সবুজবাগে মুরাদ হত্যা, ২০০৯ সালে খানপুর এলাকার খোকা ও সোহাগ চাঞ্চল্যকর জোড়া খুন হত্যার অভিযোগ সহ ফতুল্লা থানায় একাদিক মাদক মামলা রয়েছে।
পাপ্পু ২০০১ সালের তল্লা ছোট মসজিদ এলাকার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলার যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত ওয়ারেন্ট ভোক্ত পলাতক আসামী।
এবিষয়ে ফতুল্লা মডেল থানার (ওসি) আসলাম জানান,পাপ্পু হত্যা মামলার ওয়ারেন্ট ভোক্ত আসামী। তার বিরুদ্ধে ৩ টি হত্যা ও দুইটি মাদকের মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। দীর্ঘদিন ধরে পুলিশ পাপ্পুকে খুজছে। গোপন সংবাদের ভিওিত্বে অভিযান চালিয়ে তল্লা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।


