দেশকে মেধাশুন্য করতেই বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে : পলাশ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২০, ০৯:৩৭ পিএম
যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে ভালবাসা এবং শ্রদ্ধায় বাঙালির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছে আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির পরিচালনা পর্ষদ।
সোমবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন ও মোম প্রজ্জ্বলনের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধাভরে স্মরণ করেন হানাদার ও রাজাকারদের হাতে ৭১-এ নির্মম হত্যাকাণ্ডের সেই সব কলম সৈনিকদের।
শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় আলীগঞ্জ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ বলেন, দেশকে মেধাশূণ্য ও পরবর্তীতে দেশ পূর্ণগঠনে বাধাগ্রস্ত করতেই রাজাকার ও আলবদরদের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, শিল্পীসহ বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। যারা ইতিহাসের এই বর্বর হত্যাকান্ড ঘটিয়েছে তাদের বিচার এখন সময়ের দাবি।
তাই অবিলম্বে যুদ্ধাপরাধের বিচার কার্যকর করে দেশকে কলঙ্কমুক্ত করার দাবি জানান তিনি। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক ও ম্যানেজিং কমিটির সকল সদস্যরা উপস্থিত ছিলেন।


