Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে দোকানের সাটার ভেঙ্গে চুরি

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২০, ০৯:১৯ পিএম

বন্দরে দোকানের সাটার ভেঙ্গে চুরি
Swapno

বন্দরে শিশির স্টোর নামের এক দোকানের সাটারের ৪টি তালা ভেঙ্গে ৪০ হাজার টাকার বিভিন্ন ব্রান্ডের সিগারেট ও ক্যাশ বাক্স থেকে নগদ ৫ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। 

 

সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে দোকান মালিক মানিক চন্দ্র দাস বাদী হয়ে এ ব্যাপারে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। রোববার দিবাগত রাতে বন্দর থানার রূপালী আবাসিক এলাকায় এ চুরির ঘটনাটি ঘটে। অভিযোগের পর  বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

 

দোকান মালিক জানান, রোববার রাত ১২টায় দোকান বন্ধ করে বাড়িতে ঘুমাতে যাই। সকালে এসে দেখি দোকানের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ৪০ হাজার টাকা মূল্যের সিগারেট ও নগদ ৫ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন