সোনারগাঁয়ে পৌর নাগরিক কমিটির অফিস উদ্বোধন করলেন এমপি খোকা
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২০, ০৯:০৬ পিএম
আসন্ন সোনারগাঁ পৌরসভা নির্বাচন উপলক্ষে পৌর নাগরিক কমিটির সমর্থিত মেয়র প্রার্থী ডালিয়া লিয়াকতের সমর্থনে পৌরসভার ৭নং ওয়ার্ডের বেইস সংলগ্ন এলাকায় পৌর নাগরিক কমিটির অফিস উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা প্রধান অতিথি হিসেবে অফিসটি উদ্বোধন করেন।
পৌর নাগরিক কমিটির নেতা হাজী শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- পৌর নাগরিক কমিটির সাংগঠনিক সম্পাদক আবু নাইম ইকবাল, মোঃ শহীদ, ফজলুল হক মাষ্টার, বুলবুল আহমেদ, কাউন্সিলর প্রার্থী কায়সার, জহির প্রমুখ।


