বন্দরে একই পরিবারের ৩ জনসহ গ্রেপ্তার ৪
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২০, ০৯:০২ পিএম
বন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে একই পরিবারের ৩ জনসহ বিভিন্ন ওয়ারেন্টের ৪ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে। রোববার (১৩ ডিসেম্বর) রাতে থানার বিভিন্ন এলাকায় পুলিশ এই অভিযান চালায়।
গ্রেপ্তারকৃতরা হলো বন্দর স্বল্পের চক এলাকার মৃত আতস আলী মিয়ার ছেলে আলী হোসেন (৫৮) এবং তার দুই ছেলে রোমান (৩০) ও রাব্বি (২৮), দেউলী চৌরাপাড়া এলাকার মৃত মহিউদ্দিন মিয়ার ছেলে নেছার আলী (৪০)।
সোমবার সকালে তাদেরকে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে।


