চাষাড়ার উওর চানমারি এলাকায় শিশু হাফিজা (৭) ধর্ষনের চেষ্টায় জাহের (১৫) কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।রোববার (১২ ডিসেম্বর) আনুমানিক রাত ১ টায় চানমারি হাজী নাজমুল মিয়ার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জাহের চানমারি এলাকার জাহাঙ্গিরের ছেলে। তারা দীর্ঘদিন ধরে চানমারি এলাকায় হাজী নাজমুল মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসাবে বসবাস করে আসছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানা পুলিশ পরিদর্শক এস আই রাজ্জাক বলেন, গতকাল রাতে ওসি স্যারের নির্দেশে আমি ঘটনাস্হলে গিয়ে ছেলেটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসি এবং মেয়েটির ডাক্টারি রিপোর্টের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
কিন্তু বর্তমান পরিস্হহিতি সম্পর্কে আমি কিছুই বলতে পারবো না। তবে ওসি স্যারকে ফোন দিলে সব কিছু জানতে পারবেন। এ বিষয়ে ওসিকে ফোন দিলে তিনি ফোনটি রিসিব করেননি।


