৩১ জানুয়ারী বন্দর প্রেসক্লাবের নির্বাচন
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২০, ০৮:৫৪ পিএম
বন্দর প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের নির্বাচন আগামী ৩১ জানুয়ারী অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নিয়েছে বর্তমান কার্যকরী পরিষদ। জানুয়ারী মাসের প্রথম দিকে সাধারণ সভার মাধ্যমে মনোনয়নপত্র সংগ্রহ, জমা, বাছাই ও প্রার্থী ঘোষণা করা হবে।
সোমবার (১৪ ডিসেম্বর) অনুষ্ঠিত কার্যকরী পরিষদের এক সভায় নির্বাচনের এই তফসীল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে মোট ১৩টি পদে ভোট গ্রহন করা হবে।
প্রেসক্লাবের সভাপতি কমল খানের সভাপতিত্বে সভায় অংশ গ্রহণ করেন উপদেষ্টা জিএম মাসুদ, সরদার মো. আলীম, আতাউর রহমান, সহসভাপতি কবির হোসেন, কাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, সহ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক মেহেবুব মিয়া প্রমুখ।


