Logo
Logo
×

নগরের বাইরে

তিন এলাকার একাংশের পঞ্চায়েত : আহ্বায়ক কুদ্দুস, সচিব আলাউদ্দিন

Icon

যুগের চিন্তা রিপোর্ট 

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২০, ০৮:৪৩ পিএম

তিন এলাকার একাংশের পঞ্চায়েত : আহ্বায়ক কুদ্দুস, সচিব আলাউদ্দিন
Swapno

ব্যবসায়ী আব্দুল কুদ্দুসকে আহ্বায়ক ও মো. আলাউদ্দিন সাঈদকে সদস্য সচিব করে ফতুল্লার শিয়াচর, কুতুবপুর ও জালকুড়ি মৌজার লোক জনের সমন্বয়ে বৃহত্তর পঞ্চায়েত কমিটি গঠন করা হয়েছে। রোববার (১৩ ডিসেম্বর) রাতে ফতুল্লার বরফকল মদিনা মসজিদ সংলগ্ন একটি মাঠে বসে সকলের সম্মতিতে এ কমিটি গঠন করা হয়।


কমিটিতে উপদেষ্টা করা হয়েছে আব্দুল খালেক, মো. দুলাল প্রধান, মো. জাহাঙ্গীর আলম, মো. মোর্শেদ ও আহম্মেদ পলাশ মো. পারুল ও সোহেব তানভীরকে।


যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মো. শাহ জালাল, মো. আব্দুল আজিজ (বাবুল) ও নান্নু মিয়া। যুগ্ম সদস্য সচিব করা হয়েছে মো. লুৎফর রহমান, অর্থ বিয়ষক সম্পাদক জাকির হোসেন, প্রচার সম্পাদক গোলাম রাব্বি, সহ প্রচার সম্পাদক দ্বীন ইসলাম, আব্দুল কুদ্দুস মোল্লা, যুব সম্পাদক শামসুল আরফিন শান্ত, সহ যুব সম্পাদক শেখ ইমন, শৃঙ্খলা বিষয়ক সম্পাদক মো. মুস্তাফিজুর রহমান ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সাইফুল ইসলাম।


এছাড়া সদস্য করা হয়েছে মো. সেলিম মৃধা, আবুল কালাম, নুর মোহাম্মদ, দবির হোসেন, মো. আক্তার হোসেন, রিপন, মো. হাসান, আব্দুল হানিফ, রাজু মিয়া, আব্দুল কুদ্দুস বেপারী, মো. আলী হোসেন, রুবেল চোকদার, মো. জসিম, ভুলু মিয়া, মোহাম্মদ আলী ও হুমায়ুনকে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন