Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে নিখোঁজ অটো চালক সোহেল

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২০, ০৮:৩৮ পিএম

বন্দরে নিখোঁজ অটো চালক সোহেল
Swapno

বন্দরে অটো নিয়ে বের হওয়ার পর ৬ দিন পেরিয়ে গেলেও ফিরে আসেনি চালক সোহেল (৪০)। স্বামীকে ফিরে পেতে বিভিন্ন স্থানে খুঁজে বেড়াচ্ছে স্ত্রী ডলি আক্তার।

 

রোববার (১৩ ডিসেম্বর) নিখোঁজের স্ত্রী ডলি আক্তার বাদী হয়ে বন্দর থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন। যার জিডি নং-৪৯২।

 

জিডিতে ডলি আক্তার উল্লেখ করেন, তার স্বামী সোহেল ৮ ডিসেম্বর সকাল ৮ টায় ফরাজীকান্দা কবরস্থান রোড এলাকা থেকে প্রতিদিনের ন্যায় তার অটো গাড়ি নিয়ে বাসা হতে বের হন। তার পর সে আর বাসায় ফিরে আসেনি। সোহেলের আত্মীয় স্বজনসহ বিভিন্ন স্থানে খুজেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন