Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দোয়া

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২০, ০৮:২৭ পিএম

বন্দরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দোয়া
Swapno

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বন্দরের শামসুজ্জোহা এম.বি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মাকসুদ হোসেন।

 

অনুষ্ঠানে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চেয়ারম্যান মাকসুদ হোসেনের সহধর্মীনী নারগিস মাকসুদ। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ম্যানেজিং কমিটির সদস্য মো. জাহাঙ্গীর আলম মাস্টার, মো. নাছির উদ্দিন, মোহাম্মদ আলী, মো. ওয়াসীম, পারভীন নাহার, শিক্ষক প্রতিনিধি মো. আব্বাস উদ্দিন, আফরোজা খানমসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

 

আলোচনা শেষে শহীদ বুদ্ধিজীবীদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন