Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লা পাইলট স্কুলে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া

Icon

জাহাঙ্গীর হোসেন

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২০, ০৮:০৯ পিএম

ফতুল্লা পাইলট স্কুলে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া
Swapno

শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে ।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে উক্ত আলোচনা ও দোয়ায় অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক- শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। সোমবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় বিদ্যালয় মিলনায়তনে স্বাস্হ্যবিধি মেনে এ আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়েছে।

 

এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা আফরোজা আক্তার পলি, শিফট ইনচার্জ শারমীন সুলতানা সাথী, সিনিয়র শিক্ষক বাহাদুর আলী আকন, শিক্ষক প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন, তাহমিনা আক্তার প্রমুখ ।

 

এ সময় করোনা ভাইরাসের এ সংকটকালীন সময়ে স্বাস্হ্য বিধি মেনে নারায়নগঞ্জ সদর উপজেলার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সর্ব কালের শ্রেষ্ঠ বাঙালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর হানাদার বাহিনীর হাতে প্রান হারানো সকল শহীদ বুদ্ধিজীবি এবং স্বাধীনতা যুদ্ধে শহীদ সকল বীর মুক্তিযোদ্ধা দের রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহ্ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করা হয়েছে।

 

দোয়া পূর্বক আলোচনা সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ দেশের সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবি, শহীদ বীর মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবি, বীর মুক্তিযোদ্ধাদের সহ স্বাধীনতা যুদ্ধে গুরুত্ব পূর্ণ অবদান রাখা ব্যক্তিদের শ্রদ্ধার সহিত স্মরণ করা হয়েছে।

 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন