Logo
Logo
×

নগরের বাইরে

লক্ষীপুরের বিএনপির শিপন সিদ্ধিরগঞ্জে সরকারী দলের নেতা

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২০, ০৮:০০ পিএম

লক্ষীপুরের বিএনপির শিপন সিদ্ধিরগঞ্জে সরকারী দলের নেতা
Swapno

এক সময়ের বিএনপির ঘোর সমর্থক আবু সাইদ শিপন @ নোয়াখাইল্লা শিপন নিজের অপরাধ ঢাকতে সরকারী দলে যোগ দিয়েছে। পূর্বে সে লক্ষীপুরের চন্দ্রগঞ্জে বিএনপির রাজনীতি করতো। বর্তমানে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের রাজনৈতিক নেতা-কর্মীদের সাথে সখ্যতা গড়ে তুলেছে। 

 

শুধু এখানেই শেষ নয়, সে আওয়ামীলীগের রাজনৈতিক পরিচয়ে সন্ত্রাসী কর্মকান্ড, হত্যা চেষ্টা, ব্যবসায়ীদের হয়রানী, চাঁদাবাজী, হুমকী প্রদান সহ নানা ধরনের অপরাধ করে যাচ্ছে। একাধিক অভিযোগ ও মামলাও রয়েছে আবু সাইদ শিপন @নোয়াখাইল্লা শিপনের বিরুদ্ধে। 

২০০৮ সালে লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থানাধীন চন্দ্রগঞ্জ বাজারে মামা-ভাগিনা হত্যার ঘটনায় শিপন ছিল এজহারনামীয় ২নং আসামী। তখন সে বিএনপির রাজনীতিতে জড়িত ছিল। তখনকার বিএনপির একটি মিছিলের ছবিতে শিপনকে ব্যানার হাতে সামনে থেকে স্লোগান দিতে দেখা যায়। 

 

সেখানে ছিল সেখানকার তৎকালীন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা আনোয়ার হোসেন বাচ্চু, র‌্যাবের ক্রসফায়ারে নিহত বিএনপির শীর্ষ সন্ত্রাস জিসানসহ একাধিক বিএনপি নেতাকর্মীরা। চন্দ্রগঞ্জ বাজারে ২০০৮ সালের মামা-ভাগিনা হত্যার ঘঁনার পর পরিবারসহ পালিয়ে যায় যশোরে। 

 

সেখান থেকে কয়েক বছর পর সিদ্ধিরগঞ্জে এসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকা-নোয়াখালীগামী একুশে পরিবহনে যাত্রী উঠানোর কাজ শুরু করে। এক পর্যায়ে নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের প্রধান আসামী নুর হোসেনের ছোট ভাই নুর উদ্দিনের সাথে পরিচয় হয় শিপনের। পরে রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করতে থাকে সে। 


পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের সাথে পরিচয় থাকার সুবাদে ব্যবসার কথা বলে অর্থ লেনদেন করতে থাকে চাঁদাবাজী স্বরুপ। সেটাও বেশিদিন চালিয়ে যেতে পারেনি শিপন। এর বছর দু’এক পর মিতালী মার্কেটে যুক্ত হয় বিভিন্ন ব্যবসায়ীদের সাথে পরিচিতির সুবাদে। অনেকদিন মিতালী মার্কেটে যুক্ত থেকে পরিচিত অনেকের সাথে ছেদও হয়। 

 

এরই মধ্যে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সাথে সখ্যতা গড়ে তোলে শিপন। সেই সুবাদে একটি বাহিনীও গড়ে তোলে সে। এরপর থেকেই আবারও শুরু করে সেই চাঁদাবাজী। ইতিমধ্যে বিভিন্ন সময় মিতালী মার্কেটে তার বাহিনী দ্বারা ব্যবসায়ীদের কাছ থেকে শুরু করে চাঁদাবাজী। বিভিন্ন সময় থানায় এমন অভিযোগও দিয়েছেন কিছু ব্যবসায়ী। 

 

তাছাড়া ব্যবসায়ীদের নানা ধরণের হয়রানী করা সহ মারমারি, ভাঙচুর, হুমকী প্রদান, দখলদারি সহ নানা অভিযোগ রয়েছে এই শিপনের বিরুদ্ধে। বর্তমানে সে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ ইয়াসিন মিয়ার রাজনৈতিক পরিচয়ে নানা অপকর্ম করে যাচ্ছে। যার কারণে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ ব্যবসায়ীদের। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন