সিদ্ধিরগঞ্জে বৃদ্ধার মৃত্যু নিয়ে রহস্য, আটক ৪
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২০, ০৭:৫০ পিএম
সিদ্ধিরগঞ্জে রেজীয়া (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। পুলিশ গলার মাঝখানে কাটা ৩টি রক্তাক্ত জখম, থুতনীর নিচে গলার উপরে অংশে কাটা ৩টি রক্তাক্ত জখম, পেটের মধ্যভাগে নাভীর উপরে দুইটি কাটা রক্তাক্ত জখম এবং পেটের উপরের অংশে কাটা রক্তাক্ত জখম অবস্থায় ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে।
এদিকে নিহতের স্বজনরা দাবি করে ওই বৃদ্ধা নিজেই নিজের উপর আঘাত করে আত্নহত্যা করেছেন। পুলিশ সোমবার ভোর ৩ টায় নয়াআটি মুক্তিনগর এলাকার মোহাম্মদ আলীর বাড়ীর ৩য় তলার ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করেন।
এসময় জিজ্ঞাসাবাদের জন্য পরিবারের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- নিহত রেজীয়ার মেয়ে নাজমা (৪০), নাজমার স্বামী আলম (৪৮), নাজমার মেয়ে ফারিয়া আক্তার মিতু (১৯) এবং নাজমার ছেলে আলামিন (১৮)।
নিহত রেজীয়া কিশোরগঞ্জের কটিয়াদি থানাধীন গইচ্ছা গ্রামের মৃত নুরুল ইসলামের স্ত্রী। সে মুক্তিনগর এলাকায় মেয়ের জামাই কার্টুন ব্যবসায়ী আলমের ভাড়া বাসায় মেয়ে, মেয়ে জামাই, নাতীসহ থাকতেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোঃ মশিউর রহমান বিপিএম বার জানান, উদ্ধারকৃত লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এটি হত্যা নাকি আত্নহত্যা তা নিশ্চিত করে কিছু বলা যাচ্ছেনা। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে হয়ত কিছু জানা যাবে। তাছাড়া ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে কিভাবে মৃত্যু হয়েছে।


