রূপগঞ্জে বিদ্যুৎ চুরির দায়ে যুবক গ্রেফতার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২০, ০৮:৫০ পিএম
রূপগঞ্জে অবৈধভাবে বিদ্যুৎ চুরির দায়ে দেলোয়ার হোসেন (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতার দেলোয়ার হোসেন পুনর্বাসন কেন্দ্র এলাকার ৬ নম্বর ওয়ার্ডের সাত্তার মাদবরের ছেলে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রের ৬ নম্বর ওয়াডের্র নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সেসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নূসরাত জাহানা ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।অবৈধভাবে ব্যাটারিচালিত অটোরিকশার চার্জ ও পানির পাম্পের বিদ্যুৎ চুরি করার সময় হাতেনাতে ধরা পড়েন দেলোয়ার।
পরে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ পূর্বাচল জোনাল অফিসের ডিজিএম আব্দুর রহিম বাদী হয়ে দেলোয়ার হোসেন, আব্দুল খালেক ও জামাল শেখ নামের তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।


