নববধুকে নিয়ে শীতলক্ষ্যায় ঘুরতে এসে লাশ হয়ে ফিরলেন ব্যবসায়ী
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২০, ০৮:৪৮ পিএম
রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে নববধুকে নিয়ে নিয়ে ঘুরতে এসে লাশ হয়ে বাড়ি ফিরলেন ব্যবসায়ী সবুজ মিয়া (৩৫)। রোববার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের শীতলক্ষ্যা নদী থেকে লাশ উদ্ধার করে ডুবুরি দল।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত সবুজের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত সবুজ রাজধানী ঢাকার ডেমরা কোনাপাড়া আদর্শবাগ এলাকার শাহজাহান মিয়ার ছেলে।
নিহতের স্ত্রী শাহানাজ বেগম বলেন, গত ১৫ দিন আগে শাহনাজের সঙ্গে সবুজ মিয়ার বিয়ে হয়। বিয়ের পর ভালো চলছিল তাদের সংসার। গত শনিবার সন্ধ্যায় নববধূ শাহনাজকে নিয়ে সবুজ মিয়া নিজ বাড়ি থেকে চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকার আশেপাশে শীতলক্ষ্যা নদীতে ঘুরতে আসেন।
এসময় সবুজ মিয়ার মাথাঘুরে নদীতে পড়ে যান। পরে শাহনাজ বেগমের ডাক-চিৎকারে নৌকার মাঝি ও আশপাশের লোকজন খোঁজাখুঁজি করলেও সবুজ মিয়াকে পাওয়া যায়নি।
পরে পরিবারের লোকজন ঢাকার ডুবুরি ইউনিটকে খবর দিলে তারা রোববার সকালে এসে উদ্ধার কার্যক্রম শুরু করেন। দুপুরে চনপাড়া এলাকার শীতলক্ষ্যা নদী থেকে সবুজের মরদেহ উদ্ধার করা হয়।


