ফতুল্লায় ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেট শাখার উদ্বোধন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২০, ০৭:৫৪ পিএম
ফতুল্লা রেলস্টেশনে ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেট শাখার উদ্বোধন হয়েছে। রোববার দুপুরে ফতুল্লা পিলকুনী নিমন্ত্রন কমিউনিটি সেন্টারে অনলাইনের মাধ্যমে এই শাখার উদ্বোধন করেন ইসলামী ব্যাংকের এমডি মাহবুবু উল আলম।
ইসলামী ব্যাংক ফতুল্লার শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন, জেলা আওয়ামী লগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদ আহমেদ লিটন,আওয়ামী লীগ নেতা মোবারক হোসেন,ফতুল্লা মডেল প্রেস ক্লাবের সভাপতি আনিসুজ্জামান অনু, ফতুল্লা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আব্দুর রহিম, ইসলামী ব্যাংক ফতুল্লা শাখার বিনিয়োগ প্রধান মোঃ আবুল কালাম,বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম মোঃ শাহজাহান,সমাজ সেবক মাসুদ ভূইঁয়া,মাওলানা আবু নাঈম ফেরদৌস, মাওলানা বিল্লাল হোসেন,শফিউজ্জামান প্রমুখ।


