বঙ্গবন্ধু বাংলাদেশ উপহার দিয়েছেন : স্মৃতি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২০, ০৭:৪৯ পিএম
মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি এবং সাবেক সংরক্ষিত কাউন্সিলর ইসরাত জাহান খান স্মৃতি বলেন, দীর্ঘ ৯মাস স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
আর সেই দেশ আজ অপ্রতিরোধ গতিতে উন্নয়নের জোয়ারে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারই সুযোগ্য কন্যা বিশ^মানবতার জননেত্রী দেশরত্ন শেখ হসিনা।
পদ্মা সেতু আজ দৃশ্যমান এটা শেখ হাসিনার অবদান। অনেকে অনেক ষড়যন্ত্র করে ও রুখতে পারেন নি পদ্মা সেতু । এমন কি বিশ^ব্যাংক কথা দিয়েছিলেন টাকা দিবেন পদ্মা সেতু গড়ার জন্য কিন্তু কিছু ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্রে বিশ^ ব্যাংক তার অঙ্গিকার ভঙ্গ করেন।
এতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যান নি। তিনি বর্জকন্ঠে বলেছিলেন বাংলাদেশের অর্থায়নেই পদ্মা সেতু হবে তিনি যে কথা বলে সে কথা রাখেন। আজ স্বপ্নের সেই পদ্মা সেতু কোটি কোটি মানুষের আশা আকাঙ্খা বাস্তবায়িত হয়েছে। সর্বশেষ ৪১তম স্পেন বসেছে। শেখ হাসিনার উন্নয়নের জোয়ারে দেশ আজ হাসছে ভাসছে।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে কাইতাখালী একাদশের উদ্যেগে শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ ও মহান বিজয় দিবস উপলক্ষে কাইতাখালী একাদশের উদ্যেগে শর্ট পিচ ক্রিকেট টুনামেন্ট এর আয়োজন করা হয়।
কাইতাখালী মসজিদ সংলগ্ন বালুর মাঠে খেলায় সভাপতিত্ব করেন কাইতাখালী আমিরাবাদ পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক মোঃ মাহবুব শিকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক শাহ আলম (সাধু), বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রউফ, নারায়ণগঞ্জ জেলা আইন ছাত্র পরিষদ র্এ যুগ্ন সাধারন সম্পাদক আরজু রুবেল।
এ ছাড়াও উপস্থিত ছিলেন মহানগর মহিলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ডলি খান, সংগঠনিক সম্পাদক মাহামুদা খানম রুমা, প্রচার বিষয়ক সম্পাদক শারমিন শিলা সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
এ সময় স্মৃতি আরো বলেন, খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিসীম শারীরিক এবং মানসিক স্বাস্থ্য সুরক্ষাং খেলাধুলা বিরাট আবদান রাখে। খেলাধুলা সুস্থ সবল জাতি গঠন কওে তারুন্য দীপ্ত হাস্যেজ্জ্বল জীবন গঠনে অবদান রাখে। খেলায় হার জিত থাকবেই। কে হারল কে জিতলো সেটা বড় কথা নয় খেলায় অংশগ্রহন করাটাই হলো বড় কথা তিনি সবার সুস্বাস্থ্য এবং শুভ কামনা করেন।
অনুষ্ঠানে মঞ্চ পরিচালনা করেন বিশিষ্ট সমাজ সেবক মঞ্জুর মোর্শেদ সুমন। খেলার ধারা ভাষ্যকর ছিলেন মোর হৃদয় হোসেন।


