২১ নং ওয়ার্ডে বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা কার্ড বিতরণ
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২০, ০৭:২৩ পিএম
বন্দরে ২১ নং ওয়ার্ডে বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা কার্ড বিতর করেছে স্থানীয় কাউন্সিলর আরহাজ¦ হান্নান সরকার। রোববার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় বন্দর থানার শাহীমসজিদস্থ কাউন্সিলর কার্যালয়ে এ কার্ড বিতরন করা হয়।
ভাতা কার্ড বিতরণ কালে কাউন্সিলর হান্নান সরকার বলেন,ভাতাকার্ড আপনাদের আমানত।কোন দালালের খপ্পরে পড়ে টাকা পয়সা বিফলে খরচ করবেন না। এই কার্ড যত্ন করে রাখবেন।
আপনারা নারায়ণগঞ্জ সিটি কপোৃরেশনের মেয়র ডাঃ সেরিনা হায়াৎ আইভী জন্য দোযা করবেন। ক্ষুধামুক্ত একটি নগরী উপহার দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
এ সময় উপস্থিত ছিলেন সমাজ সেবা কর্মকর্তা মনির হোসেন,সোনাকান্দা মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার সভাপতি মোশারফ,যুগ্ম সম্পাদক মো. রোমান হোসাইন, কাউন্সিলর সচিব এনামুল হক প্রমূখ।
ওই সময় কাউন্সিরর হান্নান সরকার উক্ত ওয়ার্ডের ১২জন প্রতিবন্ধী ও ৪১জন বয়স্কদের মাঝে ভাতা কার্ড বিতরন করা হয়।


