Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে চোর আখ্যা দিয়ে মারধর : সোর্সসহ তিন পুলিশ আহত

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২০, ০৭:১৮ পিএম

বন্দরে চোর আখ্যা দিয়ে মারধর : সোর্সসহ তিন পুলিশ আহত
Swapno

বন্দরে একটি অটো গ্যারেজ থেকে ব্যাটারী চালিত ৯টি অটোরিকশা চুরির ঘটনায়  তুলকালাম কান্ড ঘটেছে। ইয়াসিন নামে এক অটোরিকশা চালককে চোর আখ্যা দিয়ে আটকে রেখে মারধর এবং তাকে উদ্ধার করতে গিয়ে এলাকাবাসীর হামলার শিকার হয়েছেন পুলিশের টহল দল। 

 

এ ঘটনায় সোর্সসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা হচ্ছেন , বন্দর থানার এসআই শহীদুল ইসলাম, কনস্টেবল ইকবাল ও সোর্স শাহআলম। শনিবার রাত ২ টায় নাসিক ২৭ নং ওয়ার্ডের বন্দরের কুড়িপাড়া এলাকায় ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, ৭ ডিসেম্বর সোমবার রাতে বন্দরের কুড়িপাড়া এলাকার মৃত আশু মিয়ার ছেলে মনির হোসেনের গ্যারেজে চুরির ঘটনা ঘটে। চোরেরা গ্যারেজের তালা ভেঙ্গে  পিকআপ ভ্যানে করে ৯ টি ব্যাটারী চালিত অটোরিকশা নিয়ে যায়। 

 

এ ব্যাপারে ৮ ডিসেম্বর মঙ্গলবার বন্দর থানায় লিখিত অভিযোগ করেন গ্যারেজ মালিক মনির হোসেন। কিন্তু অভিযোগের ৬দিন পরও চুরি হওয়া অটোরিকশা উদ্ধার সম্ভব হয়নি।

 

গ্যারেজ মালিক মনির হোসেন জানান, চুরির আগের দিন ইয়াসিন গ্যারেজের আশপাশে  ঘুর ঘুর করছিল। এরপরই ৯টি অটো রিকশা চুরি হয়। 

 

এ ব্যাপারে তাকে  এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের সামনে হাজির করা হলে ইয়াসিন অটোরিকশা চুরির ব্যাপারে বন্দরের রামনগর এলাকার সুমন ডাকাতের নাম বলে।

 

এদিকে অটোরিকশা চালক ইয়াসিনকে আটক ও মারধরের ঘটনাটি পুলিশ জানতে পেরে শনিবার রাত ২ টার দিকে মনিরের ভাড়াটিয়া বাড়িতে অভিযান চালায় পুলিশ। 

 

এ সময় এলাকার মসজিদের মাইকে  ডাকাত পড়েছে বলে ঘোষণা দিলে এলাকাবাসী পুলিশের ওপর হামলা চালায়। এতে টহল ডিউটিরত এসআই শহীদুল ইসলাম, কনস্টেবল ইকবাল ও সোর্স শাহ আলম আহত হন।

 

এ ব্যাপারে বন্দর থানার উপ পুলিশ পরিদর্শক এসআই শহীদুল ইসলাম জানান, শনিবার রাতে তিনি টহল ডিউটিতে ছিলেন। অটোরিকশা চালককে আটকে রেখে নির্যাতনের খবর ওসি এবং ডিউটি অফিসারের মোবাইল ফোনে জানতে পেরে ইয়াসিনকে উদ্ধার করতে যান।

 

এ সময় মসজিদের মাইকে ডাকাতির ঘোষণা দিয়ে লোকজন জড় করে ইয়াসিনকে নিয়ে পালিয়ে যায় মনিরের লোকজন।  এলাকাবাসী পুলিশের ওপর হামলা বা  মারধর করেননি বলে এসআই শহীদুল ইসলাম জানান ।


 
এ ব্যাপারে ইয়াসিনের মা সামসুন্নাহার জানান, তার ছেলে একজন অটোরিকশা চালক। ছেলেকে ডাকাত আখ্যা দিয়ে ৫দিন ধরে নির্যাতন করা হচ্ছে। বর্তমানে ছেলে কোথায় আছে জানেননা তিনি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে বলে  জানান।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন