Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে একই পরিবারের ৪ জনসহ গ্রেপ্তার ৬

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২০, ০৬:৪৫ পিএম

বন্দরে একই পরিবারের ৪ জনসহ গ্রেপ্তার ৬
Swapno

বন্দর থানা পুলিশ ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এক্ই পরিবারের ৪ জনসহ বিভিন্ন ওয়ারেন্টে ৬ জনকে গ্রেপ্তার করেছে। গত শনিবার রাতে ও রোববার সকালে  বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। 

 

গ্রেপ্তারকৃতরা হলো বন্দর কলাবাগ এলাকার গোলাম কিবরিয়া মিয়ার ছেলে আশরাফ উদ্দিন খোকন (৫৮) স্ত্রী শাহিদা বেগম (৫০)  ছেলে রয়েল (৩১) ও পুত্রবধূ শারমিন আক্তার (২৬) বন্দর কুমারপাড়া এলাকার বাদল দাসের ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী প্রদীপ দাস (২৫) ও বন্দর রাজবাড়ী এলাকার জালাল উদ্দিন জালু মিয়ার ছেলে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সায়েম (২৫)। 

 

গ্রেপ্তারকৃত ৬ আসামী মধ্যে ৫ আসামীকে  রোববার (১৩ ডিসেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করলেও অপর ধৃত সায়েম থানা হাজতে আটক আছে বলে অপর একটি সূত্রে জানা গেছে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন