ব্রাহ্মন্দী ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলণ অনুষ্ঠিত
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২০, ০৪:৪১ পিএম
আড়াইহাজারের ব্রাহ্মন্দী ইউনিয়ন আওয়ামী-যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) বিকেলে ইউনিয়ন যুবলীগের সভাপতি মাইনুল ইসলামের সভাপতিত্বে লস্করদী আলহাজ¦ নজরুল ইসলাম বাবু উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সম্মেলণ অনুষ্ঠিত হয়।
সম্মেলণে বশির আহাম্মেদ মাসুদকে সভাপতি এবং মোঃ পারভেজকে সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ঠ ব্রাহ্মন্দী ইউনিয়ণ আওয়ামী যুবলীগের নুতন কমিটি গঠণ করা হয়।
উক্ত সম্মেলণে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজারের সাংসদ (নারায়ণগঞ্জ-২)আসনের এমপি আলহাজ¦ নজরুল ইসলাম বাবু।
তিনি তার বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার লক্ষে এবং প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নব নির্বাচিত কামিটিকে কাজ চালিয়ে যাওয়ার আহবান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি আহামেদুল কবির উজ্জল সম্পাদক রেজাউল করিম ভুইয়া ব্রাহ্মন্দী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব লাক মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফরিদ খান সম্পাদক মোফাজ্জল হোসেন খোকা বিশিষ্ঠ শিল্পপতি আলহাজ্ব হক মিয়া যুবলীগ নেতা নুরে আলম ভুইয়া, আবুছাইদ মিয়া, শরিফুল ইসলাম, রিপন মিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম সম্পাদক সাজিদ আলামিন প্রমুখ।


