Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে পুলিশ পরিচয়ে যুবককে মধ্যযুগীয় নির্যাতন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২০, ০৩:৫৪ পিএম

সিদ্ধিরগঞ্জে পুলিশ পরিচয়ে যুবককে মধ্যযুগীয় নির্যাতন
Swapno

সিদ্ধিরগঞ্জে ট্যুরিষ্ট পুলিশ পরিচয়ে এক যুবককে চোর আখ্যা দিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে মনির নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাবাসী উত্তেজিত হয়ে মনিরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে। 

 

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ শনিবার রাত সাড়ে ১১ টায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঐ যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ সময় মনির পালিয়ে যায়। 

 

এর আগে বিকেলে ভুক্তভুগী আনোয়ার (২২)’কে ডেকে এনে হাত-পাঁ বেধে একটি টিনের ঘরে আটকে রেখে অমানবিকভাবে মারধর করে পুলিশ পরিচয়দানকারী অভিযুক্ত মনির।


 
ভুক্তভুগীর বড় ভাই দেলোয়ার জানায়, পুলিশ পরিচয়দানকারী মৃত মান্নানের ছেলে মনির মাদক বিক্রি করে এমন কথা বলায় লোক মারফত আনোয়ারকে ডেকে নিয়ে হাত-পাঁ বেধে নির্যাতন করে । 

 

মনির আমাদের খবর দিতে পারতো, আমরা আমার ভাইয়ের বিচার করতে পারতাম। সে আমার ভাইকে চোর বলে মিথ্যা আখ্যা দিয়ে নির্যাতন করেছে। তার সাথে মিজান ও আতু নামে আরো দুইজন ছিলো। 


 
এদিকে মনির নামে ঐ ব্যক্তি ট্যুরিষ্ট পুলিশের এসআই পরিচয় দিয়ে বলেন, তিনি বর্তমানে ঢাকায় কর্মরত আছেন। ছুটিতে ওমরপুর এলাকার নিজ বাড়িতে এসেছেন। 

 

তিনি আরো জানান, আনোয়ার একজন চিহ্নিত চোর। সে দোকানের তার (ক্যাবল) চুরি করেছে। শনিবার বিকেলে মালামালসহ তাকে হাতেনাতে ধরা হয়েছে।
 


তবে খোঁজ নিয়ে জানা যায়, আনোয়ার পেশায় ট্রাকের হেলপার। সে সিদ্ধিরগঞ্জের ওমরপুর এলাকায় রহিমা বেগমের বাড়িতে ভাড়া থাকেন। এলাকায় পূর্বে তার বিরুদ্ধে চুরির কোন অভিযোগ নেই।


 
ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন রঞ্জন তালুকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভুগীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি। তাদেরকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। মৌখিক অভিযোগ পেয়ে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।  তবে অভিযুক্ত মনির পুলিশের লোক কিনা তা তিনি নিশ্চিত করতে পারেননি। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন