Logo
Logo
×

নগরের বাইরে

বিএনপি নেতা আজাদের জম্মদিনে কালাপাহাড়িয়া বিএনপির উদ্যোগে দোয়া

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২০, ১০:৫০ পিএম

বিএনপি নেতা আজাদের জম্মদিনে কালাপাহাড়িয়া বিএনপির উদ্যোগে দোয়া
Swapno

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের ৪৫তম শুভ জন্মদিন পালন করলেন কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

শনিবার ( ১২ ডিসেম্বর ) সন্ধ্যায় আড়াইহাজার উপজেলাধীন কালাপাহাড়িয়া এলাকায় ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এসময়ে বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পরে কেক কেটে জন্মদিন পালন করেন নেতাকর্মীরা।

 

এতে উপস্থিত ছিলেন, কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপি সিদ্দিকুর রহমান, কালা পাহাড়িয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জামাল হোসেন, যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, আক্তার হোসেন, সরকারি সফর আলী ভূঁইয়া কলেজ ছাত্র ছাত্রী সংসদের সাবেক এজিএস আবু হানিফ রিমন, জেলা যুবদলের সদস্য ফকির জহির রহমান, কালা পাহাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী জহিরুল ইসলাম, যুবদল নেতা ইউসুফ রানা, শ্রমিক দলের সভাপতি পদপ্রার্থী আউয়াল হোসেন, ছাত্রদল নেতা আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম, সোহেল রানা, ইদ্রিস, দিদার হোসেন, আরিফুল ইসলাম প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন