হাসিনা গাজীকে পুনরায় মেয়র নির্বাচিত করার লক্ষ্যে উঠান বৈঠক
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২০, ০৮:০১ পিএম
রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তারাবো পৌরসভার সফল মেয়র হাসিনা গাজীকে পুনরায় মেয়র নির্বাচিত করার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মুগরাকুল এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, তারাবো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিএম অাতিকুর রহমান।
বৈঠকে বক্তারা, তারাবো পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে রূপগঞ্জ উপজেলা অাওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাবো পৌরসভার সফল মেয়র হাসিনা গাজীকে পুনরায় মেয়র নির্বাচিত করার দাবী জানান।
এ সময় অারো উপস্থিত ছিলেন, অাওয়ামীলীগ নেতা মতিউর রহমান মতি, তারাবো পৌরসভা সড়ক পরিবহন শ্রমিক কমিটির সভাপতি মোজাম্মেল হক, তারাবো পৌরসভা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক অামিন খান, তারাবো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড অাওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি শফিকুল হক মনির, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্মসম্পাদক সাদ্দাম হোসেন তপু, মহিলালীগ নেত্রী অাসমা বেগমসহ অনেকে।


