Logo
Logo
×

নগরের বাইরে

বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদের জম্মদিন পালন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২০, ০৭:৫৫ পিএম

বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদের জম্মদিন পালন
Swapno

আড়াইহাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের ৪৫তম জন্মদিন উপলক্ষে বিভিন্ন সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল ও কেক কাটা হয়েছে।

 

শনিবার ( ১২ ডিসেম্বর ) আড়াইহাজার উপজেলা যুবদলের আহ্বায়ক জুয়েল আহমেদের সার্বিক তত্ত্বাবধানে আড়াইহাজার উপজেলা, পৌরসভা, গোপালদী পৌরসভাসহ ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের উদ্যোগে এই আয়োজন করা হয়।

 

এসময়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতাসহ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয় । 

 

জুয়েল আহমেদ বলেন, আড়াইহাজার বিএনপি'র অভিভাবক, কেন্দ্রীয় বিএনপি’র সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের জম্মদিন উপলক্ষ্যে তার দীর্ঘায়ু কামনা করে দোয়া করবেন।

 

তিনি বলেন, গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকা যায় না, সরকার পরিবর্তন হবেই। ইনশাল্লাহ দেশের গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা হবে।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি লুৎফর রহমান, আড়াইহাজার উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, বিএনপি নেতা মতিউর রহমান মতিন, আফজাল হোসেন ভূঁইয়া, হাবিব আহমেদ।

 

আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম লাভলু, যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান বাচ্চু, শফি উদ্দিন শফু, মাসুম শিকারী, আড়াইহাজার পৌর যুবদলের আহ্বায়ক কবির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মনিরুজ্জামান মনির, সহসভাপতি মনির হোসেন, সহ সমাজ কল্যাণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা মোবারক হোসেন, উপজেলা ছাত্রদল নেতা মোবারক হোসেন, মেহেদী হাসান রানা, আপেল মাহমুদ, নাজমুল হাসান রনি, করিম, যুবদল নেতা হান্নান মিয়া, আসাদুজ্জামান আসাদ, স্বেচ্ছাসেবক দলনেতা দুলাল হোসেন, সফর আলী কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন