জালকুড়িতে আ’লীগ নেতা শেরআলীর নামাজে জানাজা অনুষ্ঠিত
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২০, ০৭:৫৩ পিএম
সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় ৯নং ওর্য়াড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও গোদনাইল ইউনিয়ন আওয়ামীলীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম শেরআলীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ নামাজে জানাজা অনুষ্ঠিত। শুক্রবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। নামাজে জানাজা শেষে জালকুড়ি কবরস্থানে তাকে দাফন করা হয়।
সিরাজুল ইসলাম শেরআলীর নামাজে জানাজা অংশ গ্রহন করেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সদস্য বদিউজ্জামান বদু, জেলা আওয়ামীলীগের সদস্য মজিবুর রহমান মন্ডল, গোদনাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্বা শাহআলম, আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন, যুবলীগ নেতা মিজানুর রহমান, মনির হোসেন, সুজন আলী, সোহরাব সিকদার, মোহাম্মদ রাসেল, রফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফয়সাল শান্তুসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও এলাকাবাসী।
সিরাজুল ইসলাম শেরআলীর মৃত্যুাতে শোক প্রকাশ করেছেন যুবলীগ নেতা মিজানুর রহমান ও মনির হোসেন। এক শোক বার্তায় মিজানুর রহমান ও মনির হোসেন বলেন আমারা আওয়ামীলীগের একজন নেতাকে হারালাম। শেরআলী ভাইয়ের মত নেতা আমরা আর পাবনা। আমরা তার আত্মার শান্তি কামনা করছি, আল্লাহতালা যেন তাকে জান্নাত বাসী করেন।


