সিদ্ধিরগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টায় বৃদ্ধ গ্রেফতার
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২০, ০৭:৪৩ পিএম
সিদ্ধিরগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় আলমাস (৬৩) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১২ ডিসেম্বর) সকালে এসও মন্ডালপাড়া এলাকা থেকে আসলামকে গ্রেফতার করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার রাতে শিশুর মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসলাম ওই এলাকার নওফেলের ছেলে ।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক সুজন রঞ্জন তালুকদার বলেন, এসও মন্ডলপাড়া এলাকায় আলমাসের একটি মুদি দোকান আছে। সে তার প্রতিবেশির শিশু সন্তানকে বিভিন্ন ভাবে অশ্লীল দৃষ্টিভঙ্গী করতো। তাছাড়া একই বাসার বাড়াটিয়া তারা।
ওইশিশুর বাবা-মা উভয়ে কর্মজীবী হওয়ায় গত বৃহস্পতিবার রাতে একা পেয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় রাতেই শিশুর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
পরে সকালে অভিযান চালিয়ে আলমাসকে গ্রেফতার করা হয়। তিনি আরো বলেন, শিশুটির ডাক্তারী পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।


