Logo
Logo
×

নগরের বাইরে

বিজয় দিবস উপলক্ষ্যে বন্দরে শর্ট পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২০, ০৭:১৪ পিএম

বিজয় দিবস উপলক্ষ্যে বন্দরে শর্ট পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত
Swapno

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বন্দরে কাইতাখালী একাদশের উদ্যোগে শর্ট পিচ ক্রিকেট টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১২ ডিসেম্বর) কাইতাখালী মসজিদ সংলগ্ন বালুর মাঠে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি এবং ২২, ২৩ ও ২৪ নং ওয়ার্ডের সাবেক সংরক্ষিত কাউন্সিলর ইসরাত জাহান খান স্মৃতি।

 

কাইতাখালী আমিরাবাদ পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মাহবুব শিকদারের সভাপতিত্বে ও সমাজ সেবক মঞ্জুর মোর্শেদ সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন সমাজ সেবক শাহ আলম (সাধু), সমাজ সেবক আব্দুর রউফ, জেলা আইন ছাত্র পরিষদ এর যুগ্ম সাধারণ সম্পাদক আরজু রুবেল। খেলার ধারা ভাষ্যকার ছিলেন হৃদয় হোসেন। 


 
প্রধান অতিথি ইসরাত জাহান খান স্মৃতি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ ৯মাস যুদ্ধের মাধ্যমে স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশ উপহার পেয়েছি। তারই সুযোগ্য কন্যা বিশ^মানবতার জননেত্রী দেশরত্ন শেখ হসিনা’র নেতৃত্বে অপ্রতিরোধ্য গতিতে উন্নয়নের জোয়ারে এগিয়ে যাচ্ছে সেই বাংলাদেশ।

 

তিনি বলেন, পদ্মা সেতু আজ দৃশ্যমান, এটা শেখ হাসিনার অবদান। অনেকে ষড়যন্ত্র করেও পদ্মা সেতু রুখতে পারেননি। পদ্মা সেতু গড়ার জন্য বিশ^ব্যাংক টাকা দেয়ার কথা দিয়েও কিছু ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্রে অঙ্গিকার ভঙ্গ করেন। বঙ্গবন্ধু কন্যা বর্জকন্ঠে বলেছিলেন বাংলাদেশের অর্থায়নেই পদ্মা সেতু হবে। আজ তা দৃশ্যমান।

 

স্মৃতি আরো বলেন, খেলাধুলা মানুষের মানসিক ও শারিরীক সুরক্ষায় বিরাট আবদান রাখে। খেলায় হারজিত থাকবেই। খেলায় অংশগ্রহন করাটাই হলো বড় কথা।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডলি খান, সংগঠনিক সম্পাদক মাহামুদা খানম রুমা, প্রচার বিষয়ক সম্পাদক শারমিন শিলাসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন